News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জম্পুইজলায় বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে
Image

জম্পুইজলায় বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে


আগরতলা, ৩ মে: সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্পুইজলা এলাকা। বিজেপির অভিযোগ, বিজয় মিছিলের নামে তিপ্রা মথার কর্মী-সমর্থকেরা জম্পুইজলায় বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তছনছ চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলার ঘটনায় দলীয় অফিসের আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং গোটা কার্যালয় লণ্ডভণ্ড করে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রাণ বাঁচাতে বিজেপি কর্মীদের সেখান থেকে পালিয়ে যেতে হয় বলে দাবি দলের। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও, বিজেপির অভিযোগ পুলিশের সামনেই হামলা চালানো হয় এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা অভিযোগ করেন, “এডিসি নির্বাচনে জয়ের পর তিপ্রা মথার কর্মীরা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এমনকি তারা স্লোগান দিচ্ছে যে পাহাড়ে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের অফিস থাকবে, আর সেটি হবে মথার দলীয় অফিস।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে তিপ্রা মথার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top