News Flash

  • Home
  • বিদেশ
  • সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে অমিত শাহের অবদান অসামান্য : প্রধানমন্ত্রী
Image

সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে অমিত শাহের অবদান অসামান্য : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দল (বিজেপি) ও সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে অমিত শাহের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। জন্মদিনে ৫৭ বছর বয়সী অমিত শাহের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, “অমিত শাহজিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি বহু বছর ধরে অমিত ভাইয়ের সঙ্গে কাজ করেছি এবং দল ও সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের সাক্ষী থেকেছি। একই উদ্দীপনায় দেশের সেবা করতে থাকুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” শুধু প্রধানমন্ত্রীই নন, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা অমিত শাহকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top