News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, প্রতিবাদ ও নিন্দায় মুখর ত্রিপুরা রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দ
Image

বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, প্রতিবাদ ও নিন্দায় মুখর ত্রিপুরা রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দ

আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে দূর্গা প্রতিমা ও মন্ডপ ভাংচুর এবং হিন্দুদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দ। আজ আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দা পত্র তুলে দিয়েছে সংগঠন। জমিয়েত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান বলেন, বাংলাদেশে ওই ঘটনায় নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। তবে, বাংলাদেশের ঘটনায় ত্রিপুরায় শান্তি-সম্প্রীতিতে ব্যাঘাত ঘটে, এমন পরিস্থিতি এড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হোক।


তিনি বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশের কুমিল্লা জেলায় একটি পূজা মন্ডপে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রাখাকে ভিত্তি করে সে দেশের বিভিন্ন মন্দিরে ও মন্ডপে ভাঙচুর সহ সংখ্যালঘুদের উপর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ত্রিপুরা রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দ। রবিবার হিন্দের সভায় সকলেই ওই ঘটনার নিন্দা জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, আজ ৫ সদস্যের এক প্রতিনিধি দল ওই ঘটনায় আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে লিখিত প্রতিবাদ ও নিন্দা পত্র তুলে দিয়েছেন। এদিন তিনি প্রশাসনের দাবি করেন, বাংলাদেশে ওই নোংরা ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা, সংহতি, সম্প্রীতি, পরিবেশ ও পরিস্থিতি ভঙ্গ না হয় তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হোক।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top