News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ
Image

ত্রিপুরায় এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ

আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : দীর্ঘ ২৩ বছর জঙ্গী জীবন অবশেষে আজ আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন। স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে আজ জাইবা কলই বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি এনএলএফটি(বিএম) গোষ্ঠির সক্রিয় সদস্য ছিলেন। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বরণ করে নিয়েছেন।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ জানিয়েছেন, ১৯৯৮ সালে গোমতি জেলায় অম্পি থানাধীন হাল্লুবাড়ি এলাকার বাসিন্দা জাইবা কলই বাড়ি থেকে পালিয়ে এনএলএফটি সংগঠনে যোগ দিয়েছিলেন। এরপর থেকে জঙ্গী সংগঠনের সাথেই রয়েছেন। কখনই স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেননি। কিন্ত, এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার তাগিদ অনুভব করেছেন। কারণ, ১৯৯৮ সালের পর থেকে বাবা-মার সাথে তার কোন যোগাযোগ ছিল না। সুশান্ত কুমার নাথের কথায়, জাইবা কলই আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন এবং বিএসএফ সে মোতাবেক ব্যবস্থা নেয়। তিনি বলেন, ২৩ বছর বাদে বৃদ্ধ পিতা-মাতার সাথে জাইবার সাক্ষাত হবে।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-র কথায়, জাইবার আত্মসমর্পণ শান্তির পথে ফিরে আসার জন্য অন্য জঙ্গিদের অনুপ্রাণিত করবে। তাঁর দাবি, ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ২৩ জন এনএলএফটি জঙ্গি বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top