News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট সম্পূর্ণ, ৫ নভেম্বর কেদারনাথ যাচ্ছেন মোদী
Image

প্রধানমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট সম্পূর্ণ, ৫ নভেম্বর কেদারনাথ যাচ্ছেন মোদী

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প, ২৫০ কোটি টাকার কেদারপুরী পুনর্নির্মাণ প্রকল্পের কাজ সম্পূর্ণ। কেদারপুরী পুনর্নির্মাণ প্রোজেক্ট উদ্বোধন ও কেদারনাথ মন্দিরে পুজো দিতে আগামী ৫ নভেম্বর কেদারনাথ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় এক-মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার উত্তরাখণ্ডে যাচ্ছেন মোদী। এর আগে ৭ অক্টোবর ঋষিকেশ এইমস-এ এসেছিলেন তিনি। সেই দিন দেশকে উৎসর্গ করেছিলেন অক্সিজেন প্লান্ট।

প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ৫ নভেম্বর কেদারনাথ আসবেন প্রধানমন্ত্রী। কেদারনাথ মন্দিরে পূজার্চনা করার পাশাপাশি উদ্বোধন করবেন কেদারপুরী পুনর্নির্মাণ প্রোজেক্ট। এছাড়াও ১৫০ কোটি টাকার কেদারপুরী পুনর্নির্মাণ প্রোজেক্টের দ্বিতীয় দফার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বহুবার কেদারনাথে গিয়েছেন নরেন্দ্র মোদী। করোনা মহামারীর জন্য গত বছর যেতে পারেননি তিনি।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top