News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্থানে মসজিদে বোমা বিস্ফোরণে মৃত বেড়ে ৬২
Image

আফগানিস্থানে মসজিদে বোমা বিস্ফোরণে মৃত বেড়ে ৬২

কাবুল, ১৬ অক্টোবর (হি.স) : দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারের এক মসজিদে আচমকাই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখা ৬২ জন, আহত শতাধিক। এমনটাই সূত্রের খবর।
শুক্রবার নামাজের জন্য ওই মসজিদে জড়ো হয়েছিল প্রায় ৫০০ জন। আচমকাই মসজিদের সিকিউরিটি চেকিং গেটে আচমকাই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণ বাঁচাতে নিরাপত্তারক্ষীরা পালাতে গেলে আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পর পর চারটি বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। তখন চারিদিকে শুধু আর্তনাদ আর হাহাকার। এদিক-ওদিক পড়ে আছে রক্তাক্ত মৃতদেহ , মসজিদের দেয়ালে বারবার প্রতিধ্বনি’ হচ্ছে তখন আহতদের আর্তনাদ। কান্দাহার প্রভিন্সের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ প্রশাসন, স্থানীয় মানুষ এবং মসজিদ কর্তৃপক্ষ।

কান্দাহার প্রভিন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রায় ৩০ টি মৃতদেহ আর ৭০ জন আহত ব্যক্তিকে। অন্য আর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় একাধিক মৃতদেহ এবং ৫৬ জন আহত ব্যক্তিকে। ঘটনাস্থল থেকে ৪৭ টি মৃতদেহ উদ্ধার হয়েছে, পাশাপাশি প্রায় ১০০ জনের উপর আহতকে স্থানান্তরিত করা হয়েছে দুটি হাসপাতলে। আরও কিছু আহত ব্যক্তিকে অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top