News Flash

  • Home
  • Uncategorized
  • ইসকন সদস্যকে ’নির্মম হত্যা,’ বাংলাদেশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দু অধিকারীর
Image

ইসকন সদস্যকে ’নির্মম হত্যা,’ বাংলাদেশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : ইসকন সদস্যকে ’নির্মম হত্যা’-র ব্যাপারে বাংলাদেশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু শনিবার টুইটে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সাথে আমরা ইসকন সদস্য পার্থ দাসের খবরটি ভাগ করে নিচ্ছি। তাঁকে গতকাল ২০০ জনেরও বেশি লোক মিলে নির্মমভাবে হত্যা করে। মন্দিরের পাশের একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। আমরা এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।“

শুক্রবার বেশি রাতে ইস্কনের তরফে টুইটে জানানো হয়, “ইস্কন মন্দির এবং ভক্তরা আজ বাংলাদেশের নোয়াখালীতে একটি জনতার দ্বারা হিংস্রভাবে হামলা চালিয়েছে। মন্দির উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ভক্তের অবস্থা আশঙ্কাজনক। আমরা হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top