News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাইপাস লেকটাউনগামী ব্রিজে বাইক দুর্ঘটনায় মৃত বাইক আরোহী, আহত আরও এক
Image

বাইপাস লেকটাউনগামী ব্রিজে বাইক দুর্ঘটনায় মৃত বাইক আরোহী, আহত আরও এক

কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : বাইপাস লেকটাউনগামী ব্রিজে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহী। আহত আরও এক যুবক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সকালে। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় বাইকটি। বাইক থেকে ছিটকে পড়েন দুই যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তাঁরা। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা শচীন ওঝাকে মৃত বলে ঘোষণা করেন। অপর আরোহীর নাম দেবাঞ্জন পাল। তিনিও দমদমের বাসিন্দা। আশঙ্কারজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। শচীন ওঝার বাড়ি ভদ্রেশ্বর থানা এলাকায়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top