News Flash

  • Home
  • Uncategorized
  • লখিমপুরের ঘটনায় রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস, বুধে কোবিন্দের সঙ্গে দেখা করবেন রাহুলরা
Image

লখিমপুরের ঘটনায় রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস, বুধে কোবিন্দের সঙ্গে দেখা করবেন রাহুলরা

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে পারেন কংগ্রেসের প্রতিনিধি দল। রাহুলের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলে থাকবেন এ কে অ্যান্টনি, মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবী আজাদ, প্রিয়াঙ্কা গান্ধী ভডরা, অধীর রঞ্জন চৌধুরী এবং কে সি বেণুগোপাল।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। সোমবারই আশিসকে ৩-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রথম থেকেই সরব কংগ্রেস। লখিমপুরে গিয়ে মৃত কৃষকদর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন রাহুলরা। এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top