News Flash

  • Home
  • Uncategorized
  • Silent processions and demonstrations : কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরে মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন
Image

Silent processions and demonstrations : কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরে মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। লাখিমপুর কান্ডে কেন্দ্রীয় মন্ত্রীকে অবিলম্বে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার দাবীতে এবং মন্ত্রী পুত্রকে দৃস্টান্ত মুলক শাস্তির দাবীতে কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরে মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোমবার দুপুরে কৈলাসহরের মহকুমাশাসকের অফিসের সামনে কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে মৌন মিছিল শুরু করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শনের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা আশিস সেনগুপ্ত, যুব নেতা নজরুল ইসলাম সানু, অভিজিৎ সিনহা, ছাত্র নেতা জুবের আহমেদ খান সহ আরও অনেকে।

বিক্ষোভ প্রদর্শন শেষে ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান বলেন, সর্ব ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াংকা গান্ধীর উপর সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে বরখাস্ত করা না হলে কংগ্রেস ঊনকোটি জেলায় আরও বৃহত্তর আন্দোলন করবে বলে হুংকার দেন ।মৌন মিছিল চলাকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন এবং উনি বলেন সারা দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে কংগ্রেসের উদ্যোগে মৌন মিছিল অনুস্টিত হচ্ছে। এরই অংগ হিসেবে ত্রিপুরা রাজ্যের আগরতলায় রাজ ভবনের সামনে মৌন মিছিল করার কথা থাকলেও আগরতলায় ১৪৪ ধারা জারী থাকায় আগরতলায় এই প্রোগ্রাম করা যাওয়াতে কৈলাসহরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা।কংগ্রেস এসবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top