News Flash

  • Home
  • Uncategorized
  • Minister Bhagwan Das does not want to neglect : মন্ত্রিসভায় যোগ দিলেও এলাকার মানুষের প্রতি অবহেলা করতে চান না মন্ত্রী ভগবান দাস
Image

Minister Bhagwan Das does not want to neglect : মন্ত্রিসভায় যোগ দিলেও এলাকার মানুষের প্রতি অবহেলা করতে চান না মন্ত্রী ভগবান দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। মন্ত্রিসভায় যোগ দিলেও এলাকার মানুষের প্রতি অবহেলা করতে চান না মন্ত্রী ভগবান দাস। মানুষের স্বার্থে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্য মন্ত্রীসভার নবনিযুক্ত সদস্য মন্ত্রী ভগবান চন্দ্র দাস। সোমবার মহাসষ্ঠীতে কুমারঘাট মোটরস্ট্যাণ্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য,কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেপি দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে কুমারঘাটের দৃষ্টি সামাজিক সংস্থার হাতে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস।এতে ব্যায় হয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকা।

বর্তমান সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ।সেইমতো কাজ শুরু হয়ে গেছে।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কুমারঘাটের নবনির্মিত মহকুমা স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হবে। এতে মহকুমা তথা জেলাবাসী উপকৃত হবেন বলে জানালেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। বিধায়ক তথা মন্ত্রীর এধরনের সমাজকল্যাণমূলক প্রয়াসে খুশি কুমারঘাট মহকুমাবাসী। অ্যাম্বুলেন্স সঠিকভাবে পরিচালনা করতে এবং মানুষের সেবায় কাজে লাগাতে তিনি সকলের প্রতি আহবন জানিয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top