News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Less than 20,000 affected : স্বস্তি করোনা পরিসংখ্যানে, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২০ হাজারের কম
Image

Less than 20,000 affected : স্বস্তি করোনা পরিসংখ্যানে, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২০ হাজারের কম

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স) : উৎসবের মরশুমে দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। পরপর দু’দিন দেশের করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে। লাগাতার আক্রান্তের সংখ্যা কমলেও সুস্থতার হারে তেমন পরিবর্তন হচ্ছে না। যার ফলে প্রায় প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেস। তবে, এসবের মধ্যে সামান্য অস্বস্তির কারণ হিসাবে উঠে আসছে মৃত্যুর সংখ্যাটা।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ১৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২১৪ জন। যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯ জন।
দৈনিক সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১ জন। যা গত কয়েক মাসে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৬২৪ জন।

কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯৪ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। কেন্দ্রের টার্গেট নবরাত্রি শেষ হওয়ার আগেই ১০০ কোটি মানুষকে টিকার আওতায় আনা।

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top