News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার
Image

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন ব্লকের স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করলেন জেলাশাসক রজত পন্থ এবং জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি।

মঙ্গলবার সকাল ১০টা থেকে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মীদের ভোটগ্রহণ শুরু হয়। ব্লকগুলি হল তুলাশিখর, পদ্মবিল, কল্যাণপুর, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি।

এদিন দুপুরে তুলাশিখর ব্লকের অন্তর্গত ভারত সর্দারপাড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তৈরি স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা।

পরিদর্শন শেষে জেলাশাসক রজত পন্থ জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে জেলার প্রতিটি স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করা হচ্ছে। ভারত সর্দারপাড়া বিদ্যালয়ে তৈরি স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় টিএসআর বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পাঁচ কোম্পানি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিনের পরিদর্শনের মাধ্যমে স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টারগুলির নিরাপত্তা এবং নির্বাচনী প্রস্তুতি আরও একবার খতিয়ে দেখা হয়।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026

দিনদুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার উধাও

আগরতলা, ২২ সেপ্টেম্বর: দিনদুপুরে বাড়ির তালা ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 22, 2026

Leave a Reply

Scroll to Top