News Flash

  • Home
  • দেশ
  • Quake shakes Karnataka : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কর্ণাটক, রিখটার স্কেলে মাত্রা ৩.৪
Image

Quake shakes Karnataka : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কর্ণাটক, রিখটার স্কেলে মাত্রা ৩.৪

বেঙ্গালুরু, ১০ অক্টোবর (হি.স) : রবিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল কর্ণাটক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর রবিবার ভোর ছটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় কর্নাটকের গুলবর্গা অঞ্চলে। রিখটার স্কেলে এই ভূকম্পের মাত্রা ছিল ৩.৪।

ভূকম্পের গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবারও ভূকম্প অনুভূত হয় অরুণাচল প্রদেশের ইটানগরে। উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে ভূকম্পের মাত্রা ছিল ৩.৬।
সাধারণত উত্তর-পূর্বে ও উত্তর ভারত ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তাই প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। কাশ্মীর সিকিম উত্তরবঙ্গের মতো এলাকাগুলিতে মাঝেমধ্যেই ভূমি কম্পন অনুভূত হয়।সম্প্রতি শিলিগুড়িতেও হালকা ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু এবার দক্ষিণ ভারতে ভূমিকম্প অপ্রত্যাশিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top