News Flash

  • Home
  • Uncategorized
  • Patients are being harassed : ইমারজেন্সিতে চিকিৎসক না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের
Image

Patients are being harassed : ইমারজেন্সিতে চিকিৎসক না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। বিশালগড় মহকুমা হাসপাতালের ইমারজেন্সি চেম্বারে চিকিৎসক না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষবা নিয়ে একের পর এক অভিযোগ করতে শুরু করেছে।ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল ৭ নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে জাঙ্গালিয়া এলাকা থেকে ৭০ বছরের একজন বৃদ্ধা মহিলা ডাক্তার দেখাতে আসেন।

কিন্তু প্রায় এক ঘন্টা যাবৎ ইমারজেন্সি চেম্বারে চিকিৎসার জন্য বসে থাকেন অসুস্থ মহিলা কিন্তু দেখা মেলেনি কর্তব্যরত চিকিৎসকের। কয়েকবার বেসরকারি নিরাপত্তাকর্মীরা হাসপাতালের উপরের দুই তলায় খবর পাঠালেও কোনো মতেই উপর থেকে নেমে আসেনি চান নি চিকিৎসকরা। জানা যায়, চিকিৎসক ছিলেন তানমিস্টা চৌধুরী ও অনু সাহা ।হাসপাতাল সূত্রে জানা যায় তানমিস্টা চৌধুরী ও অনু সাহা হাসপাতালের কর্তব্যরত ডিউটি অবস্থায় প্রতিনিয়ত হাসপাতালের দোতালায় মোবাইল নিয়ে বসে থাকেন। আরো জানা যায়, রাত্রিবেলায় নাইট ডিউটি যদি পড়ে রাত্রি দশটার পর থেকে ওই চিকিৎসককে দেখা মিলেনা দুতলায় উপরে আনন্দ উল্লাসে মেতে ওঠে এই ডাক্তাররা। বুধবার ক্ষিপ্ত হয়ে রোগী বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়। বিশালগড় মহকুমা হাসপাতালের দায়িত্বে থাকা এসডিএমও জ্যোতির্ময় দাসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top