News Flash

  • Home
  • প্রধান খবর
  • Expired saline is given to the housewife : সন্তান প্রসব করার পর গৃহবধূকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ স্যালাইন
Image

Expired saline is given to the housewife : সন্তান প্রসব করার পর গৃহবধূকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ স্যালাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা হাসপাতালে সন্তান প্রসব করার পর এক গৃহবধূকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।গত কিছুদিন আগে সাব্রুমবাসীর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্বোধন করেছিলেন সাব্রুম আমূল পরিবর্তন আনার জন্য সাব্রুম মহকুমা হাসপাতাল। হাসপাতাল নির্মাণ হয়েছে ঠিকই, নেই কোন অভিজ্ঞ চিকিৎসক কিংবা নার্স। মঙ্গলবার চিকিৎসক ও নার্স-এর গাফিলতির কারণে সদ্যজাত শিশুর মাকে দেওয়া হল মেয়াদোত্তীর্ণ স্যালাইন।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বেলা১১ টায় ভুরাতলি এলাকা থেকে সম্পা মালাকার নামে সন্তান সম্ভবা এক গৃহবধূকে সাব্রুম হাসপাতালে নিয়ে আসা হয়। সাবরুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ভুরাতলী এলাকার বাসিন্দা চম্পা মালাকার নামে ওই মহিলাকে সাবরুম মহকুমা হাসপাতালে ভর্তি রাখে। পরবর্তী সময়ে ওই গৃহবধূ মঙ্গলবার রাত ৭টা৪০নাগাদ এক পুত্র সন্তানের জন্ম দেয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সাবরুম মহকুমা হাসপাতালে ওই গৃহবধূকে স্যালাইন দেওয়ার পরামর্শ দেয় নার্সরা ।

নার্সরা ওই গৃহবধূকে স্যালাইন লাগিয়ে দিয়ে চলে যায়। কিন্তু পরবর্তী সময়ে বাড়ির লোকজন দেখতে পায় গৃহবধূকে যে স্যালাইন দেওয়া হয়েছে ওই স্যালাইন এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাবরুম মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয় স্বজন ঘটনাটি জানায় কর্তব্যরত চিকিৎসক নার্সদের। পরবর্তী সময়ে এ ঘটনা নিয়ে রোগীর পরিবার পরিজন ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্সদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয় ‌।সাবরুম মহকুমা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত নার্সদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের পরিবারের লোকজন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top