News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ ক্রিকেটে ৪০০টি ছয়, রেকর্ড গড়লেন রোহিত
Image

টি-২০ ক্রিকেটে ৪০০টি ছয়, রেকর্ড গড়লেন রোহিত

দুবাই, ৬ অক্টোবর (হি.স) : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচেই টি-২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার। প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারলেন রোহিত শর্মা।
রাজস্থানের শ্রেয়স গোপালের বলে ছয় মারেন রোহিত। সেই সঙ্গে টি-২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারা হয়ে যায় তাঁর। বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব গড়লেন রোহিত। ভারতের হয়ে ১৩৩টি ছয় মেরেছেন তিনি। আইপিএল-এ তিনি মেরেছেন ২২৭টি ছয়। টি-২০ চ্যাম্পিয়ন্স লিগে ১৬টি ছয় মেরেছেন রোহিত। অন্যান্য টি-২০ প্রতিযোগিতায় ২৪টি ছয় মেরেছেন ভারতীয় ওপেনার।

প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারার কৃতিত্ব গড়লেন রোহিত। তার আগে এই কৃতিত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল (১০৪২), কায়রন পোলার্ড (৭৫৮), আন্দ্রে রাসেল (৫১০), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (৪৮৫), অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৪৬৭), দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের (৪৩৪)।
রাজস্থানের বিরুদ্ধে ১৩ বলে ২২ রান করেন রোহিত। ৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই সেই রানে পৌঁছে যায় মুম্বই। রান রেটও অনেকটা বাড়িয়ে নেয় তারা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top