News Flash

  • Home
  • Uncategorized
  • লোগো প্রকাশ করে ২০২৪ ইউরোর ঢাকে কাঠি জার্মানির
Image

লোগো প্রকাশ করে ২০২৪ ইউরোর ঢাকে কাঠি জার্মানির

বার্লিন, ৬ অক্টোবর (হি.স) : আগামী ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লোগো প্রকাশ করল আয়োজক দেশ জার্মানি। বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নের লোগো উন্মোচন অনুষ্ঠানে স্বল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকলেও দর্শকদের প্রবেশাধিকার ছিল না।
২০২৪ ইউরোয় নয়া লোগোতে হেনরি ডেলাউনে কাপের আউটলাইন রাখা হয়েছে। উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের পতাকার রঙ থেকে ট্রফির চারপাশে ২৪টি রঙ তুলে ধরা হয়েছে। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২৪টি দেশই অংশগ্রহণের যোগ্যতাঅর্জন করে। আয়োজকরা সবাইকে স্বাগত জানিয়ে বলেন এবারের টুর্নামেন্টে বৈচিত্যের উদযাপন করা হবে। ২০২৪ ইউরোর আয়োজক হিসাবে জার্মানীর দশটি শহরকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি শহরের উল্লেখযোগ্য নিদর্শনকে বেছে নেওয়া হয়েছে সেই শহরের পৃথক লোগোর জন্য। ২০২৪ সালের জুন ও জুলাই মাসে ইউরো কাপের আয়োজন করা হবে। পরের বছরই ম্যাচের সূচি প্রকাশ করবে উয়েফা। এর আগে ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিল জার্মানি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top