News Flash

  • Home
  • Uncategorized
  • Hotel Management to be launched in Tripura : ত্রিপুরায় চালু হবে স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, চুক্তি স্বাক্ষরিত
Image

Hotel Management to be launched in Tripura : ত্রিপুরায় চালু হবে স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, চুক্তি স্বাক্ষরিত

আগরতলা, ৪ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় পর্যটন বিকাশে হোটেল ম্যানেজমেন্ট কোর্স চালুর জন্য এক ধাপ এগিয়েছে রাজ্য সরকার। স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (এসআইএইচএম) প্রতিষ্ঠান চালুর উদ্দেশ্যে আজ আগরতলায় ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড ও গুয়াহাটিস্থিত ইনফোভ্যালি এডুকেশনাল রিসার্চ প্রাইভেট লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গীতাঞ্জলি পর্যটন অতিথিশালায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষে এমডি তড়িৎ কান্তি চাকমা ও গুয়াহাটিস্থিত ইনফোভ্যালি এডুকেশনাল রিসার্চ প্রাইভেট লিমিটেডের পক্ষে চেয়ারম্যান সঞ্জয় আদিত্য সিং এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ১৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


আগরতলায় স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টে আগামী ২০২২ সালের জানুয়ারি মাস থেকে স্বল্প সময়ের পাঠক্রম চালু হবে। ডিগ্রি কোর্স শুরু হবে ২০২২ সালের এপ্রিল থেকে। প্রথমবর্ষে হোটেল অ্যান্ড হসপিটালিটি ডিগ্রি কোর্সে ও হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্সে ৬০ জন করে ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে। তাছাড়া ফুড প্রোডাকশন, ফুড অ্যান্ড বিভারেজ সার্ভিসেস, বেকারি অ্যান্ড কনফেকশনারি, ফ্রন্ট অফিস অপারেশনস ও হাউজ কিপিং এই ৫টি ডিপ্লোমা কোর্সে ৩০টি করে আসনে ১৫০ জন ছাত্রছাত্রী প্রথমবর্ষে পড়ার সুযোগ পাবে।
চুক্তি স্বাক্ষরের পর পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই নতুন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ইনফোভ্যালি এডুকেশনাল রিসার্চ প্রাইভেট লিমিটেড এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পর্যটনের উন্নয়নে আন্তরিক। এই নতুন শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা নেবে। পর্যটন মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠান পরিচালনায় সরকার ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম সমস্ত রকম সহযোগিতা করবে। অনুষ্ঠানে ইনফোভ্যালি এডুকেশনাল রিসার্চ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জয় আদিত্য সিং পাওয়ারপয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে সংস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজকর্ম ছাড়াও ছাত্রছাত্রীদের শিক্ষা, ট্রেনিং ও কর্মসংস্থানের দিকটি দেখবে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top