News Flash

  • Home
  • Uncategorized
  • 244 people died in the country : ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কমল, মৃত্যু হয়েছে ২৪৪ জনের
Image

244 people died in the country : ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কমল, মৃত্যু হয়েছে ২৪৪ জনের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স) : উৎসবের মরশুমে দেশের দৈনিক করোনা সংক্রমণে ফের স্বস্তি। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ শতাংশ কমল সংক্রমণ। এই নিয়ে পরপর দু’দিন করোনা সংক্রমণ বড় অঙ্কে হ্রাস পেল। সেই সঙ্গে ফের অনেকটা কমল দেশের অ্যাকটিভ কেস। যা স্বাস্থ্যমন্ত্রককে বড়সড় স্বস্তি দেবে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটা কম। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। সেটাই চিন্তায় রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৮ হাজার ৮১৭ জন।
সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭ জন। যা গত ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার ৫২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৯০ কোটি ৫১ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৩ লক্ষের বেশি নাগরিক।গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৬৫ হাজার মানুষের।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top