News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণে রোদ ঝলমলে আকাশ, আগামী ২৪ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
Image

দক্ষিণে রোদ ঝলমলে আকাশ, আগামী ২৪ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

কলকাতা, ২ অক্টোবর (হি.স.): বিগত ২৪ ঘন্টা বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই রোদ ঝলমলে আকাশ। এমতাবস্থায় উত্তরবঙ্গের কিছু জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে৷

বিগত কিছু দিন ধরে অবিরাম বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতির মধ্যেও এক লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে নতুন করে প্লাবিত হল আমতা ২ নং ব্লকের বিনোলাকৃষ্ণবাটি ও থলিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের আশঙ্কা একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হতে পারে। ভাগীরথী নদী থেকে কাটোয়া শহরে জল ঢুকছে। আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। রাত থেকেই ভাগীরথীর কুল ছাপিয়ে কাটোয়া শহরের শ্মশানঘাট এলাকাতেও জল ঢুকছে। জানা গিয়েছে, অজয় নদের জল বাড়ার জন্যই এমন বিপত্তি। ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমার চারটি বিধানসভা এবং তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top