News Flash

  • Home
  • প্রধান খবর
  • Unusual death of wife : স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর জেলা- জরিমানা
Image

Unusual death of wife : স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর জেলা- জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১ অক্টোবর৷৷ শুক্রবার বিকেলে এগারো বছর পর গৃহবধূ বিপুলা মজুমদার ঘোষের হত্যা মামলার যবনিকার পতন হলো৷ গৃহবধূ বিপুলা মজুমদার ঘোষের বাড়ি উত্তরঃ সোনাইছড়ি এলাকায়৷ সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে হয় তাদের৷ বিয়ের সাত বছরের মাথায় স্বামী রঞ্জিত ঘোষ এর অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে গৃহবধূ বিপুলা৷ পণের জন্য স্বামী রঞ্জিত ঘোষ স্ত্রী বিপুলাকে শারীরিক মানসিক নির্যাতন করতো বলে বিপুলার ভাই বিধান মজুমদার বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে৷

বিলোনিয়া থানাতে যার নাম মামলার নম্বর ছিল ১৯/২০০৫৷ সে মোতাবেক ঘটনার ইনভেস্টিগেশন অফিসার অভিযুক্তের বিরুদ্ধে ৩০৪(বি)/১০৯ ধারায় মামলা নিয়ে চার্জশিট জমা দেয় আদালতে৷ ২০০৭ সাল থেকে মামলা চলাকালীন সময়ে অভিযুক্ত রঞ্জিত ঘোষ পালিয়ে যায়৷ কয়েক বছর পর পলাতক থাকার পর অবশেষে অভিযুক্ত রঞ্জিত ঘোষ আদালতে আত্মসমর্পণ করে৷ ২৬ জনের সাক্ষ্য গ্রহণের পর বিলোনিয়া জেলা ও দায়রা আদালত ৩০৪ বি ধারায় ভারতীয় দণ্ডবিধির ধারায় সাত বছর কারাদণ্ড ও অনাদায়ে ১০০০০ টাকা জরিমানা সহ তিন মাসের অসশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে অভিযুক্ত রঞ্জিত ঘোষকে৷

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top