News Flash

  • Home
  • Uncategorized
  • Sachin Devvarman was a uniquely cultured man : শচীন দেববর্মন ছিলেন এক অনন্য সংসৃকতিমনা মানুষ : তথ্য ও সংসৃকতি মন্ত্রী
Image

Sachin Devvarman was a uniquely cultured man : শচীন দেববর্মন ছিলেন এক অনন্য সংসৃকতিমনা মানুষ : তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন এটা যে তথ্য ও সংসৃকতিমন্ত্রী সুশান্ত চৌধুরী৷কুমার শচীন দেব বর্মনের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংসৃকতিমন্ত্রী সুশান্ত চৌধুরী৷

অনুষ্ঠানে শচীন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য সংসৃকতি মন্ত্রী বলেন কুমার শচীন দেব বর্মন ছিলেন এক অনন্য সংসৃকতিমনা মানুষ৷ পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে এবং সংসৃকতি থাকবে ততদিন আমাদের মনে শচীন দেব বর্মন চিরভাস্বর হয়ে থাকবেন৷ ভবিষ্যৎ প্রজন্মকে শচীন দেব বর্মনের আদর্শ ও চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে তিনি সংসৃকতিপ্রিয় সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানান৷ রাজ্যে সংসৃকতির বিকাশ ত্বরান্বিত করার ওপরও তথ্য সংসৃকতি মন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেন রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে৷ এজন্য ২০০ কোটি টাকার ডিপিআর পাঠানো হয়েছিল৷কিন্তু অর্থমন্ত্রক সেটি অনুমোদন করেনি৷ রাজ্যে একটি সাংসৃকতিক হাব তৈরি করা সম্ভব হলে যাবতীয় সংসৃকতির প্রচার ও প্রসার ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷


প্রসঙ্গক্রমে তথ্য সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সরকারি চাকরির উপর নির্ভর করে আমরা ত্রিপুরাকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো না৷ যে যেসব ক্ষেত্রে কাজ করেন সেসব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য সংসৃকতি মন্ত্রী৷ তিনি আরো বলেন যতদিন পর্যন্ত আত্মনির্ভর ত্রিপুরা না গড়ে উঠবে ততদিন পর্যন্ত আমরা আত্মনির্ভর হতে পারব না৷ প্রত্যেকে নিজের কর্মস্থলে সঠিকভাবে কাজ কর্ম করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top