News Flash

  • Home
  • Uncategorized
  • Improving medical services in the state : রাজ্যে চিকিৎসা পরিষেবার উন্নতি, বহিঃরাজ্যে রোগী পাঠানো কমেছে
Image

Improving medical services in the state : রাজ্যে চিকিৎসা পরিষেবার উন্নতি, বহিঃরাজ্যে রোগী পাঠানো কমেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ ত্রিপুরা থেকে বহিরাজ্যে রোগী পাঠানোর সংখ্যা দিনে দিনেই কমছে৷ স্বাস্থ্য পরিষেবায় উন্নতির মাধ্যমে অসম্ভব এখন সম্ভব হচ্ছে৷ আজ রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সমস্ত ক্ষেত্রেই উন্নয়নের মাধ্যমে দ্রুতগতিতে স্বয়ম্ভরতার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা৷


এদিন তিনি বলেন, রক্তদান এখন আমাদের রাজ্যে উৎসবে পরিণত হয়েছে৷ ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ রক্তদানে এগিয়ে আসছেন৷ রক্তদানের মাধ্যমে সংগৃহীত এই রক্ত মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় কাজে লাগছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় নিয়মিত রক্তদান শিবির আয়োজিত হচ্ছে৷ তবুও এই রক্ত সংগ্রহ পর্যাপ্ত নয়৷ তাই উচিত রক্তগ্রহীতাদের পরিবার পরিজনদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে রাখা৷ এজন্য প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা৷ তিনি আরও বলেন, রাজ্যের চাহিদা মিটিয়ে অতিরিক্ত রক্ত অন্যান্য স্থানে প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সাহায্যার্থে পাঠাতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রক্তের চাহিদা মেটাতে দিনপঞ্জির মাধ্যমে লক্ষ্যমাত্রা স্থির করে কর্মসূচি গ্রহণ করতে হবে৷ সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রসব সহ অন্যান্য রক্তগ্রহীতাদের পরিজনদের কাছ থেকে স্বেচ্ছায় রক্ত সংগ্রহের মাধ্যমে রক্তের চাহিদার সামঞ্জস্য রাখার ব্যবস্থা নিতে হবে৷ তিনি বলেন, একটা সময়ে মুমূর্ষ রোগী বা প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের জন্য রাজ্যের বাইরে থেকেও রক্ত আনতে হতো৷ কিন্তু সঠিক ব্যবস্থাপনা ও জনজাগরণের মাধ্যমে বিভিন্ন বাহিনীর জওয়ান সহ সমস্ত অংশের মানুষকে এই মহৎ কাজে আরও উদ্বুদ্ধ করতে পারলেই সাফল্য মিলবে৷ এর মধ্য দিয়ে রাজ্যের চাহিদার অতিরিক্ত রক্ত অন্যান্য স্থানে প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিতে পারে ত্রিপুরা৷


তাঁর দাবি, কার্ডিও, নেফ্রোলজি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার পরিষেবা উন্নয়ন ও আধুনিকীকরণে পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকার৷ ইতিমধ্যেই নিউরো সহ বিভিন্ন জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সফলতা মিলেছে৷ স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে আপোষহীনভাবে কাজ করে চলেছে সরকার৷ জিবিপি সহ সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে মানুষের ধারণার বদল এসেছে৷ মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেও রোগ নির্ণায়ক পরীক্ষা সরকারি হাসপাতাল থেকেই করান৷ এমনকি কোভিড আক্রান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের চিকিৎসাই গ্রহণ করেছেন৷ সাথে তিনি কটাক্ষের সুরে বলেন, যদি, কিন্তু, পরন্তু এই শব্দগুলি আমাদের লক্ষ্য অর্জনে মানসিক প্রতিবন্ধকতা তৈরি করে৷


তাঁর মতে, এই ধরনের বিরূপ মানসিকতাকে দূরে সরিয়ে মাইক্রো ইউনিট স্থাপনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আরও গতি আনা সম্ভব৷ তার পাশাপাশি মাতৃত্বকালীন অবস্থায় বিশেষ করে মহিলা ও শিশুদের বিভিন্ন রোগ প্রাদুর্ভাব সম্পর্কে আরও বেশি সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন৷ সঠিক রূপরেখা লক্ষ্য অর্জনের অন্যতম শর্ত৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন কোভিড পরিস্থিতিকে সামনে রেখে ১৮ অনূর্ধ ছেলেমেয়েদের বিভিন্ন রোগ প্রাদুর্ভাব থেকে মুক্তি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর প্রকল্পে উল্লেখযোগ্য সফলতা মিলেছে৷ এই কর্মসূচি বাস্তবায়নে ১৫ দিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিলো বলেই দ্রুততার সাথে লক্ষ্য পূরণে সফলতা মিলেছে৷

এদিন তিনি বলেন, বিগত দিনে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বহির্রাজ্যে গিয়ে ভালো সংখ্যায় অর্থ ব্যয় করতে হতো৷ কিন্তু বর্তমানে সঠিক ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের ফলে এর থেকে পরিত্রাণ পাচ্ছেন রাজ্যের মানুষ৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সমস্ত ক্ষেত্রেই উন্নয়নের মাধ্যমে দ্রুতগতিতে স্বয়ম্ভরতার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা৷ এক্ষেত্রে পরনির্ভরশীলতাকে দূরে সরিয়ে নিজের এবং রাজ্যের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা প্রয়োজন৷ কোভিড আচরণবিধি ও সরকারি নীতি নির্দেশিকা যথাযথ প্রতিপালনের মধ্য দিয়ে শারদোৎসবের আনন্দ উপভোগ করার লক্ষ্যে সমস্ত রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top