News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Two more oxygen plants : রাজ্যে এল আরও দুটি অক্সিজেন প্ল্যান্ট
Image

Two more oxygen plants : রাজ্যে এল আরও দুটি অক্সিজেন প্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার বিস্তৃতি ঘটানোর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়েছে৷ এডিসি মুখ্য কার্যালয় খুমুলুং স্থিত খেরেংবার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের জন্য অক্সিজেন প্ল্যান্ট ত্রিপুরায় এসে পৌছেছে৷


ত্রিপুরার মুখ্য সচিব কুমার অলক এক টুইট বার্তায় জানিয়েছেন, বায়ু সেনার বিমানে টিটিএএডিসি মুখ্য কার্যালয় খুমুলুং স্থিত খেরেংবার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের জন্য অক্সিজেন প্ল্যান্ট এসেছে৷ খুব শীঘ্রই ওই অক্সিজেন প্ল্যান্ট স্বাস্থ্য কেন্দ্রে বসানো হবে৷ সে মোতাবেক আনুসাঙ্গিক সামগ্রীও শীঘ্রই হাসপাতালে পৌছে যাবে৷
তিনি আরও লেখেন, আগামী ৭ অক্টোবর দেশে ২২টি অক্সিজেন প্ল্যান্টের সূচনা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ওই অক্সিজেন প্ল্যান্টগুলি ৭ অক্টোবর উতর্গ করবেন৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top