News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে গৌতম আদানি
Image

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে গৌতম আদানি

মুম্বই, ৩০ সেপ্টেম্বর (হি.স) : এশিয়ার ধনীর তালিকায় শীর্ষে শিল্পপতি মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক শিল্পপতি গৌতম আদানি। নিজের সম্পদ প্রায় চারগুণ পর্যন্ত বাড়িয়ে তিনি এই স্থানে উঠে এলেন। ১ লাখ ৪০ হাজার ২০০ কোটি টাকা থেকে আদানি নিজের সম্পদ বাড়িয়েছেন ৫ লাখ ৫ হাজার ৯০০ কোটিতে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আইআইএফএল ওয়েলথ-হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২১। সেই তালিকার শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর সর্বমোট সম্পদের পরিমাণ ৭ লাখ ১৮ হাজার কোটি টাকা। এছাড়াও, টানা দশ বছর ধরে ভারতের ধনী ব্যক্তি তিনি।

৫৯ বছর বয়সী গৌতম আদানি চিনের বোতলজাত জল উত্‍পাদনকারী সংস্থা ঝং শানশানকে পেছনে ফেলে এশিয়ার দ্বিতীয় ধনী হিসেবে জায়গা করে নিয়েছে। আদানি গোষ্ঠীর কর্ণধারের আয় প্রতিদিন ১ হাজার ২ কোটি টাকা। গৌতম আদানির ভাই বিনোদ শান্তিলাল আদানিও প্রথমবারের মতো শীর্ষ দশ ধনীর তালিকায় স্থান পেয়েছেন। বিনোদ শান্তিলাল আদানি অষ্টম স্থানে রয়েছেন। যার সম্পদ তিনগুণ বেড়েছে।


তালিকায় এইচসিএল-র শিব নাদার ও পরিবার ২ লাখ ৩৬ হাজার ৬০০ কোটি টাকা আয় করে তৃতীয় স্থানে রয়েছে। ধনীদের তালিকায় এর পরে যারা রয়েছে-এসপি হিন্দুজা (২,২০,০০০ কোটি টাকা), লক্ষ্মীনারায়ণ মিত্তাল (১,৭৪,৪০০ কোটি টাকা), সাইরাস এস পুনাওয়ালা (১,৭৪,৪০০ কোটি টাকা) এবং রাধাকিষাণ দামানি (১,৫৪,৩০০ কোটি টাকা)। ১ লাখ ২২ হাজার ২০০ কোটি টাকার সম্পদ নিয়ে নবম স্থানে রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা এবং ১ লাখ ২১ হাজার ৭০০ কোটির সম্পদ নিয় জয় চৌধুরী দশম স্থানে আছেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top