News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura rejected : ত্রিপুরায় সারা ভারত বনধ প্রত্যাখ্যাত
Image

Tripura rejected : ত্রিপুরায় সারা ভারত বনধ প্রত্যাখ্যাত

আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : কৃষি বিলের বিরোধিতায় সংযুক্ত কিষান মোর্চার বনধ ত্রিপুরায় প্রত্যাখ্যাত হয়েছে৷ আজ ত্রিপুরায় সর্বত্রই স্বাভাবিক ছিল জীবনযাপন৷ প্রতিদিনের মতোই সকাল থেকে যানবাহন চলেছে৷ রেল পরিষেবাও স্বাভাবিক ছিল৷ এমনকি দোকানপাট, বাজার খোলা ছিল এবং অফিস-আদালতে কর্মচারীদের উপস্থিতিও স্বাভাবিক ছিল৷ ফলে, বামেদের সমর্থনে সংযুক্ত কিষান মোর্চার বনধ ত্রিপুরায় কোন প্রভাব ফেলেনি, তা অস্বীকার করার সুযোগ নেই৷


প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় ৫টি বামপন্থী দলের সমর্থনে সংযুক্ত কিষান মোর্চা ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছিল৷ ত্রিপুরায় সিপিএম নেতা, বিধায়ক এমনকি বিরোধী দলনেতা বনধের সমর্থনে টানা প্রচার করেছেন৷ আশ্চর্যের বিষয় হল, ওই বনধের সমর্থনে আজ বিধানসভা অধিবেশনে বিরোধী দল সিপিএমের বিধায়করা কেউই যাননি৷ বিরোধী দলনেতা মানিক সরকার গত শুক্রবার জানিয়েছিলেন, আমরা বনধের আহবায়ক, ফলে আমাদের পক্ষে ২৭ সেপ্টেম্বর বনধ কর্মসূচি বাদ দিয়ে বিধানসভা অধিবেশনে যোগ দেওয়া সম্ভব নয়৷ কিন্ত, ওই কর্মনাশাকে বনধকে জনগণের প্রত্যাখ্যান ত্রিপুরায় সিপিএমকে অনেকটাই ধাক্কা দিয়েছে বলে মনে হচ্ছে৷


অবশ্য বনধকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল৷ অতিরিক্ত পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ সারা রাজ্যেই মোতায়েন করা হয়েছিল৷ মূলত, সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেই পুলিশের ওই বিশাল আয়োজন বলে জানিয়েছেন ত্রিপুরা পুলিশের জনৈক আধিকারিক৷ আগরতলা সহ বিভিন্ন শহরে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা গেছে৷ শাসক দল বিজেপি ওই বনধের তীব্র বিরোধিতা করেছে এবং মানুষ বনধ প্রত্যাখ্যান করবেন তা আগাম দাবি করেছিল৷


ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ওই বনধের ঘোর বিরোধী ছিলেন৷ তাঁদের বক্তব্য, করোনার প্রকোপে এমনিতেই ব্যবসা প্রায় লাটে উঠেছে৷ এরই মধ্যে দুর্গোত্সব কিছুটা আশার আলো দেখাচ্ছে৷ কিন্ত, বনধে জনজীবন স্তব্ধ হয়ে গেলে বিকিকিনি পুরোদমে বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল৷ কিন্ত, আজ মানুষ স্বতস্ফুর্তভাবে বনধকে প্রত্যাখ্যান করে সকল অংশের মানুষের উপকার করেছেন৷
আগরতলায় সমস্ত মোটর স্ট্যান্ড থেকে আজ যথারীতি যানবাহন চলাচল করেছে৷ অটো, টমটমকে রাস্তায় দেখা গেছে৷ অফিস, আদালতেও আজ অন্যান্য দিনের মতোই উপস্থিতি ছিল৷ আদালতে আজ যথারীতি শুনানি হয়েছে৷ এদিকে, আজ দুরপাল্লার ট্রেন নির্দিষ্ট সময়ে আগরতলা স্টেশন থেকে রওয়ানা দিয়েছে৷ প্যাসেঞ্জার ট্রেনও যথারীতি যাতায়াত করেছে৷ ফলে, মানুষের গন্তব্যে পৌছাতে দুর্ভোগ পোহাতে হয়নি৷ কারণ, রেল স্টেশনে অন্যান্য দিনের মতোই ভিড় লক্ষ্য করা গিয়েছে৷

আজ আগরতলায় সিপিএম এবং কৃষক সভা বনধের সমর্থনে পিকেটিং করতে পারেনি৷ কারণ, আগরতলা শহরে দুইটি থানা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে৷ তবে, গতকাল পর্যন্ত সিপিএমের নেতারা বনধের সমর্থনে লিফলেট বিলি করেছে৷ তা সত্ত্বেও আজ মানুষ সংযুক্ত কিষান মোর্চার ডাকে সাড়া দেননি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top