News Flash

  • Home
  • প্রধান খবর
  • Colorful rally was held in Agartala : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত
Image

Colorful rally was held in Agartala : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। রিলিটি পর্যটন ভবনের সামনে থেকে শুরু করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। পর্যটন ক্ষেত্রে ত্রিপুরাকে দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে। পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রেলিতে অংশ নিয়ে পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায় এই অভিমত ব্যক্ত করেছেন। বলেন পর্যটন ক্ষেত্রে কোন রাজ্যের আর্থিক উন্নয়নের একটি অন্যতম মাধ্যম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন শিল্পকে নতুন আঙ্গিকে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।

পর্যটন শিল্পকে দেশ ও বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু পড়না ভাইরাসের সংক্রমণ জনিত কারণে প্রায় দু’বছর ধরে পর্যটন ক্ষেত্র প্রায় স্তব্ধ হয়ে পড়েছে।বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। পর্যটন কেন্দ্র গুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। দেশ এবং বিদেশের পর্যটকদের ত্রিপুরার আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পর্যটন মন্ত্রী। রাজ্যের পর্যটন কন্দ্র গুলিকে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যথাযথ দায়িত্ব পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top