News Flash

  • Home
  • বিনোদন
  • ঘূর্ণিঝড়ের আতঙ্ক ভুলে ছন্দে ফিরছে শ্রীকাকুলাম, বিদ্যুৎহীন বহু এলাকা
Image

ঘূর্ণিঝড়ের আতঙ্ক ভুলে ছন্দে ফিরছে শ্রীকাকুলাম, বিদ্যুৎহীন বহু এলাকা

শ্রীকাকুলাম, ২৭ সেপ্টেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘গুলাব’-এর আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলা। সোমবার সকাল থেকে শ্রীকাকুলাম জেলার কলিঙ্গপটনম শহরের মানুষজন কাজে বেড়িয়েছেন। খুলেছে দোকান, আতঙ্ক ভুলে যাওয়ার চেষ্টা করছেন সকলে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে রবিবার সন্ধ্যা নামতেই বাড়ে হাওয়ার গতি। ওডিশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘গুলাব’।

‘গুলাব’-এর তাণ্ডবে বহু রাস্তা জলের তলায়। কিছু এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। শ্রীকাকুলাম জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। এনডিআরএফ-এর টিম কমান্ডান্ট সুশান্ত কুমার বেহারা জানিয়েছেন, দশটি বড় গাছ ভেঙে পড়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে, বেশ কিছু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। জেসিবি-র সাহায্যে সেগুলি সরানো হয়েছে। সোমবার সকালেও বৃষ্টি হয়েছে শ্রীকাকুলাম জেলায়।

এদিকে, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তেলেঙ্গানায়। হায়দরাবাদের আবহাওয়া দফতরের প্রধান কে নাগারত্না জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় তেলেঙ্গানার কিছু জেলার ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে হওয়ার গতিবেগ থাকতে পারে ঘটনায় ৩০/৪০ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top