News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকা ও ভারত সমস্ত কঠিন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন
Image

আমেরিকা ও ভারত সমস্ত কঠিন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও আমেরিকা সমস্ত কঠিন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে বাইডেন জানিয়েছেন, আমেরিকা-ভারত সম্পর্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলাম আমরা। আমেরিকা সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদী। ওই বৈঠকে ভারত ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বীজ বপন করা হয়েছে।

হোয়াইট হাউসে মোদী-বাইডেন বৈঠকের পর তাঁরা কোয়াড নেতাদের বৈঠকে অংশ নেন। চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন ৪ দেশের রাষ্ট্রপ্রধানরা। পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানিয়েছেন, “আমেরিকা-ভারত সম্পর্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলাম আমরা। আমাদের দু’টি দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমরা সমস্ত কঠিন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top