News Flash

  • Home
  • প্রধান খবর
  • CPIM Convention was held : সাতাশে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে তেলিয়ামুড়া সিপিআইএমের কনভেনশন অনুষ্ঠিত
Image

CPIM Convention was held : সাতাশে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে তেলিয়ামুড়া সিপিআইএমের কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। সাতাশে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলি। কৃষি বিল ,শ্রম আইন এবং বিদ্যুৎ বিলের বিরোধিতা করে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থনে বুধবার তেলিয়ামুড়া সিপিআইএমের কনভেনশন অনুষ্ঠিত হয়। তিনটি কৃষি আইন, শ্রম আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বামপন্থী গনসংগঠন গুলির যৌথ মঞ্চের উদ্যোগে সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ে কনভেনশন অনুষ্ঠিত হয় ।

এই কনভেনশনে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী,জেলা কমিটির সদস্য সুভাষ নাথ,সি.পি.আই.এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, জেলা কমিটির সদস্য মনিন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা । বুধবারের এই কনভেনশনে তেলিয়ামুড়া মহকুমার বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কনভেনশনে আলোচনা করতে গিয়ে সি.পি.আই.এম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী বলেন, আগামী ২৭ শে সেপ্টেম্বর ভারতবর্ষে ব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ,শ্রম আইন এবং বিদ্যুৎ বিলের বিরোধিতা করে। বিগত দশ মাস ধরে চলছে এই আন্দোলন। এই আন্দোলনকে বানচাল করতে কেন্দ্রীয় সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। তাই ওই দিন ভারতবর্ষের সাথে সাথে তেলিয়ামুড়াও যাতে করে বন্ধ সফল হয় সে উদ্দেশ্যে কর্মী সমর্থকদের কাছে আহ্বান রাখেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সংগঠনের শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

Releated Posts

ভারত-ইতালি বাণিজ্য ২০২৯ সালের মধ্যে ২০ বিলিয়ন ইউরোতে উন্নীত করার লক্ষ্যে ঐকমত্য

রোম, ২০ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বুধবার বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানিয়েছেন…

ByBySandeep Biswas May 20, 2026

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে আলোচনা, যৌথ উৎপাদন ও রপ্তানিতে জোর

সিওল, ২০ মে (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যৌথ উন্নয়ন, উৎপাদন…

ByByNews Desk May 20, 2026

রোমে উষ্ণ অভ্যর্থনায় ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২০ মে (আইএএনএস): ইতালির রাজধানী রোমে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top