News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনা-আক্রান্ত সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন, রয়েছেন আইসোলেশনে
Image

করোনা-আক্রান্ত সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন, রয়েছেন আইসোলেশনে

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): করোনার ভয় আর পিছু ছাড়ছে না, এবার করোনা-সংক্রমণ ধরা পড়ল সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। কোভিডে আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজন, ক্রিক্রেটার রয়েছেন আইসোলেশনে। আইপিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আরটি-পিসিআর টেস্টের সময় সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজনের শরীরে করোনার সন্ধান মিলেছে। আইসোলেশন রয়েছেন নটরাজন।

আইপিএল জানিয়েছে, চিহ্নিত করা হয়েছে তাঁর সান্নিধ্যে আসা আরও ছ’জনকে, যাঁদের মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন। তাঁদেরও নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিভৃতবাসে পাঠানো হয়েছে অল-রাউন্ডার বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশনকে। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে নটরাজনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। সঙ্গে এও জানানো হয়েছে যে দলের বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top