News Flash

  • Home
  • বিদেশ
  • দিল্লিতে করোনাও নিয়ন্ত্রণে, ডেঙ্গিও গত বছরের তুলনায় কম : সত্যেন্দ্র জৈন
Image

দিল্লিতে করোনাও নিয়ন্ত্রণে, ডেঙ্গিও গত বছরের তুলনায় কম : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের প্রকোপ প্রতিনিয়ত কমছে। ৪০০-র কাছাকাছি এসে গিয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার আগ্রাসন কমতে থাকায় স্বস্তিতে দিল্লি সরকার। পাশাপাশি গত বছরের তুলনায় দিল্লিতে ডেঙ্গির সংখ্যাও কম বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, এ বছর ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দিল্লিতে ৮৭ জনের শরীরে ডেঙ্গির সন্ধান মিলেছে।

স্বস্তির সুরে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত বছর ১৮৮ জনের শরীরে ডেঙ্গির সন্ধান মিলেছিল। সেপ্টেম্বর মাসে গত বছরের তুলনায় অনেক কম ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। তিনি দাবি করে বলেছেন, দিল্লিতে কোভিডও সম্পূর্ণ নিয়ন্ত্রণে। উল্লেখ্য, অনেকদিন দিন ধরেই দিল্লিতে লাগাতার কমছে করোনার প্রকোপ। কোনও কোনও দিন মৃত্যু-হীন থাকছে দিল্লি।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top