News Flash

Image

Vandalism at Hospital : গোমতী জেলা হাসপাতালে ভাংচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। শুক্রবার রাতে সম্রাট দাস নামে জামজুরী এলাকার এক যুবককে গুরুতর জখম অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্মরত চিকিৎসক আহত সম্রাট দাসকে শল্য বিভাগে ভর্তি করার জন্য বলেন। তখন ২০থেকে ২৫জন যুবক সম্রাটকে শল্য বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত নার্স রিটন দেববর্মা ও নারকিস আকতার আহত সম্রাটকে বেডে নিয়ে যাবার জন্য বলেন।তখন সম্রাটের সঙ্গে আসা যুবকরা বেডে কেন বিছানার চাদর নেই জিজ্ঞেস করেন।

তখন কর্তব্যরত নার্সরা বলেন সব নিয়ে আসা হয়েছে, আপনারা আহত যুবককে নিয়ে আসেন। একথা বলার সঙ্গে সঙ্গে আহত যুবকের সঙ্গে আসা যুবকরা কথা নেই বার্তা নেই হাসপাতালের আলমারি, টেবিল, চেয়ার ভাঙতে থাকে। সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক রাধা কিশোর পুর থানায় খবর দেয়। পুলিশ আসার আগেই সম্রাট ও তার সঙ্গে আসা যুবকরা হাসপাতালে থেকে চলে যায়। এই অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি রোগীরা ভয়ে কাতরাতে থাকে। শনিবার সকালে জেলা হাসপাতালের নার্সরা এম,এস ডাঃ দেবশ্রী দেববর্মার সঙ্গে মিলিত হয়ে আসামীকে গ্রেফতার করার দাবি জানান। এনিয়ে হাসপাতালে নার্স,চিকিৎসকদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top