News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরু চোর সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন, কল্যাণপুরে চাঞ্চল্য
Image

গরু চোর সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন, কল্যাণপুরে চাঞ্চল্য

কল্যাণপুর, ২ সেপ্টেম্বর: গরু চোর সন্দেহের বশে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর থানার অন্তর্গত বাগবের এলাকায়। মৃত ব্যক্তির নাম জলিল রহমান (৪৫)। ঘটনায় তাঁর পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, গবাদি পশু আনা-নেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বুধবার ভোররাতে জলিল রহমান গরু নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন বলে দাবি পরিবারের। পরে রাস্তার মধ্যে একদল লোক তাঁকে আটক করে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, জলিল রহমানকে হাসপাতালে আনার সময় তিনি সম্পূর্ণ অচেতন ও সাড়াহীন অবস্থায় ছিলেন। তাঁর পালস ও রক্তচাপও পাওয়া যাচ্ছিল না। তাঁকে বাঁচাতে সিপিআরসহ প্রয়োজনীয় পুনরুজ্জীবন প্রক্রিয়া শুরু করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টা সফল হয়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মৃতের পরিবারের সদস্য শিল্পী বেগম অভিযোগ করেন, জলিল রহমানকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। তাঁর বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি ফোন করে পরিবারের সদস্যদের খবর দেওয়ার চেষ্টা করলেও তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয় বলে দাবি তাঁর।

শিল্পী বেগমের অভিযোগ, জলিল রহমান হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তাঁকে মারধর না করার জন্য বারবার অনুরোধ করা হলেও হামলাকারীরা তা শোনেনি। তাঁর অভিযোগ, ঘটনায় পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হয়েছেন।

পরিবারের দাবি, জলিল রহমানের মৃত্যুতে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাঁর ছোট সন্তান রয়েছে এবং পরিবারের আয়ের প্রধান অবলম্বন ছিলেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে মৃতের পরিবার।

এদিকে ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে জলিল রহমানের উপর হামলা চালানো হয়েছিল, কারা এই ঘটনায় জড়িত এবং হামলার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

…….

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top