News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আমতলী থানার দ্বারস্থ
Image

পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আমতলী থানার দ্বারস্থ

আগরতলা, ২ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত দক্ষিণ বাধারঘাট চারিপাড়া, নবদিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় এক বিধবা বৃদ্ধাকে তাঁর ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের অভিযোগে এবার ন্যায়বিচারের দাবিতে আমতলী থানার দ্বারস্থ হয়েছেন লক্ষ্মী রানী সরকার।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে লক্ষ্মী রানী সরকারের স্বামী খোকন সরকার মারা যান। এরপর ছেলে সজল সরকারকে বিয়ে দেওয়ার পর থেকেই ছেলে ও পুত্রবধূ মৌসুমী দাস সরকারের হাতে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ।

অভিযোগ, মঙ্গলবার সজল সরকার ও তাঁর স্ত্রী মৌসুমী দাস সরকার ফের লক্ষ্মী রানী সরকারের উপর শারীরিক নির্যাতন চালান। তাঁকে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি চুল ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ। পরে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর অসহায় অবস্থায় আমতলী থানায় গিয়ে ন্যায়বিচারের আবেদন জানান লক্ষ্মী রানী সরকার। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

Leave a Reply

Scroll to Top