News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ, মধুপুর পুলিশের জালে বাংলাদেশি নাগরিকসহ দুই
Image

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ, মধুপুর পুলিশের জালে বাংলাদেশি নাগরিকসহ দুই

বিশালগড়, ২ আগস্ট: অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। দালালের মাধ্যমে চোরাই পথে ভারতে প্রবেশ করে পুনরায় একই পথে বাংলাদেশে ফেরার সময় এক বাংলাদেশি নাগরিক এবং এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধৃত দুজনকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম আশীষ চন্দ্র পাল। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, গত ১৮ জুলাই খোয়াই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি।

এরপর বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তিনি কলকাতার মায়াপুর এলাকার এক ব্যক্তির মাধ্যমে ত্রিপুরার কোনাবন চকবস্তা এলাকার বাসিন্দা বাবুল দাস নামে এক দালালের সঙ্গে যোগাযোগ করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, দালালের মাধ্যমে অবৈধ পথে পুনরায় বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই মধুপুর থানার পুলিশের হাতে ধরা পড়েন দুজন। ঘটনায় অবৈধ সীমান্ত পারাপারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানা গেছে। বুধবার দুপুরে ধৃত দুজনকে বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হয়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top