News Flash

  • Home
  • Uncategorized
  • Five-member committee will investigate : মণিকার অভিযোগে কোচ সৌম্যদীপের বিরুদ্ধে তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি
Image

Five-member committee will investigate : মণিকার অভিযোগে কোচ সৌম্যদীপের বিরুদ্ধে তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : জাতীয় দলের টেবিল টেনিস কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে মণিকা বাত্রার আনা গড়াপেটার অভিযোগে তদন্ত শুরু করল ভারতের টেবিল টেনিস সংস্থা। তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। ছয় সপ্তাহের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে। মণিকার আনা অভিযোগ নিয়ে তদন্ত শুরু হলেও এখনই তাঁর উপর থেকে নিষেজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না।

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই দু’জনের এই ঝামেলা চলছিল। টোকিও গেমস চলাকালীনও মণিকা জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের পরামর্শ নিতে অস্বীকার করেন। ফলে তার সিঙ্গলস ম্যাচ চলাকালীন কোর্টের পাশে সৌম্যদীপকে উপস্থিত থাকতে দেখা যায়নি। পরবর্তীতে দেশে ফিরে এই ইস্যুতে মুখ খুলে মনিকা জানিয়ে দেন প্রাক্তন কমনওয়েলথ চ্যাম্পিয়ন সৌম্যদীপ রায় তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন। অলিম্পিক গেমসের কোয়ালিফায়ার চলাকালীন তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সেই কারণেই গেমস চলাকালীন সৌম্যদীপের প্রশিক্ষণ নেননি তিনি।

মণিকার আনা অভিযোগের ভিত্তিতে সৌম্যদীপকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিল টেবিল টেনিস সংস্থা। সৌম্যদীপের চিঠি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট চিরঞ্জীব চৌধুরী নেতৃত্বে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি তৈরি করা হয় । কমিটিতে রয়েছে দুই আইনজীবী পার্থ গোস্বামী এবং জ্ঞানেন্দ্র জৈন। অপর সদস্য হলেন যশপাল রানা। তদন্ত কমিশন মণিকার অভিযোগ খতিয়ে দেখবে। কমিটিকে সব পক্ষের সঙ্গে কথা বলে ছয় সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা করতে বলা হয়েছে।

এদিকে, মণিকার আনা অভিযোগ নিয়ে তদন্ত শুরু হলেও এখনই তাঁর উপর থেকে নিষেজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা হবে বুধবার ১৬ সেপ্টেম্বর । সেই দলে জায়গা নাও পেতে পারেন মণিকা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top