News Flash

Image

New Chief Minister of Gujarat : গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

আহমেদাবাদ ১২ সেপ্টেম্বর (হি.স.) গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল । রবিবার বিজেপির পরিষদীয় দলের বিশেষ বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘাটলোদিয়া বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলকে বেছে নেওয়া হয় ।

গতকালই আচমকা পদত্যাগ করেছিলেন বিজয় রূপানি। এরপর একদিনের মাথায় বিজেপি পরিষদীয় দল নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল। রবিবার বিজেপির পরিষদীয় দলের বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রকে বিজয় রূপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।এদিনের পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র সিং তোমর, তরুণ চুঘ এবং প্রহ্লাদ যোশী । সেখানেই ভূপেন্দ্র প্যাটেলকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হয় ।
ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত নির্বাচনে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে ১ লক্ষ ১৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তিনি আহমেদাবাদ পৌর কর্পোরেশনের স্থায়ী কমিটিরও সভাপতিত্ব করেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top