News Flash

  • Home
  • Uncategorized
  • Rains at kashmir : মেঘভাঙা বৃষ্টির জের, কাশ্মীরে হড়পা বানে শিশু-সহ মৃত চার, নিখোঁজ ১
Image

Rains at kashmir : মেঘভাঙা বৃষ্টির জের, কাশ্মীরে হড়পা বানে শিশু-সহ মৃত চার, নিখোঁজ ১

শ্রীনগর, ১২ সেপ্টেম্বর (হি.স) : প্রবল বৃষ্টিতে ভাসছে রাজধানী দিল্লি৷ উত্তরের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হয়েই চলেছে৷ এর মধ্যে কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল পাঁচ জন৷ ইতিমধ্যে চারজনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে৷ মৃতদের মধ্যে দুই শিশু এবং এক নাবালিকাও আছে৷ নিখোঁজ আরও একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে৷ মহম্মদ তারিক খারি (৮), শাহনাজা বেগম (৩০), নাজিয়া আখতার (১৪) এবং আরিফ হুসেন খারি (৫)-র মৃত্যু হয়েছে৷ নিখোঁজ মহম্মদ বাশির খারি (৮০)-র ও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷

রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি নামে৷ একটি উপজাতি সম্প্রদায়ের পাঁচজন হড়পা বানে ভেসে গিয়েছে৷ তার পর থেকে কোনও খোঁজ নেই তাঁদের৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা যায়৷ নিখোঁজদের সন্ধান পেতে উদ্ধারকার্যে নামে এসডিআরএফ৷ যদিও স্থানীয়রা জানান, ওদের বাঁচার সম্ভাবনা কম৷
সেই আশঙ্কা শেষমেষ সত্যি হল৷ কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীর জানিয়েছে, রাফিয়াবাদ এলাকায় থাকত ওই পরিবার৷ প্রবল বৃষ্টিতে ভেসে যায় সকলে৷ তাতে ৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশ৷ কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি৷ যদিও পুলিশ সূত্রে খবর, চারজনের দেহ পাওয়া গিয়েছে৷ পঞ্চম জনের খোঁজ চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top