News Flash

  • Home
  • মুখ্য খবর
  • National road repair work slow : জাতীয় সড়ক সংস্কার কাজ চলছে ধীর গতিতে সামান্য বৃষ্টিতেই আঠারমুড়ায় স্তব্ধ গাড়ির চাকা
Image

National road repair work slow : জাতীয় সড়ক সংস্কার কাজ চলছে ধীর গতিতে সামান্য বৃষ্টিতেই আঠারমুড়ায় স্তব্ধ গাড়ির চাকা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ সেপ্ঢেম্বর৷৷ শনিবার ৪ টা নাগাদ সামান্য বৃষ্টিতেই তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি এলাকার জাতীয় সড়ক স্তব্ধ৷ দীর্ঘ প্রায় সাত-আট ঘণ্টা পেরিয়ে গেলেও জাতীয় সড়ক যান চলাচল স্বাভাবিক হয়নি৷জাতীয় সড়ক মুক্ত করার জন্য কোন দপ্তর এগিয়ে আসেনি৷


ঘটনা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি থানাধীন ৩৭ মাইল এলাকায়৷ওই এলাকায় জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে৷জাতীয় সড়ক সংস্কারের তথা ফোর লাইন করার কাজে হাত দেয় ঠিকাদার সংস্থা৷ সামান্য বৃষ্টি হওয়াতে জাতীয় সড়কের দুই পাশের শত শত যানবাহন আটকে পড়ে যায়৷


সংবাদে জানা যায় শনিবার বিকাল আনুমানিক ৪ টা নাগাদ হালকা বর্ষণ হয় আঠারমুড়া পাহাড়ের ফলে জাতীয় সড়কে ধবস নেমে পড়ে৷ ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই দিকে যানবাহন আটকে পড়ে যায়৷ সংবাদ লেখা পর্যন্ত এখনো জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি৷ প্রসঙ্গত, অত্যন্ত ধীর গতিতে চলছে জাতীয় সড়কের সংস্কার কাজ৷ এনিয়ে ক্ষুব্ধ যান চালকরা৷

Releated Posts

রাজ্য সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে…

ByByReshmi Debnath Jul 15, 2026

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026
Scroll to Top