News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের  বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত
Image

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের  বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারে খোয়াই জেলার নেতৃত্ববৃন্দকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় নির্দেশক্রমে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার তিন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা, মুখ্যসচেতক কল্যাণী রায় সাহা এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের সভাপতিরা।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কর্মকৌশল এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে সমন্বয় আরও মজবুত করে নির্বাচনী প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি কীভাবে আরও সুসংগঠিত করা যায়, তা নিয়েও নেতৃত্বের মধ্যে মতবিনিময় হয়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top