News Flash

  • Home
  • প্রধান খবর
  • Innocent child was killed : যান দূর্ঘটনা কেড়ে নিলো চার বছর বয়সী এক নিষ্পাপ শিশুর প্রাণ
Image

Innocent child was killed : যান দূর্ঘটনা কেড়ে নিলো চার বছর বয়সী এক নিষ্পাপ শিশুর প্রাণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। যান দূর্ঘটনা কেড়ে নিলো চার বছর বয়সী এক নিষ্পাপ শিশুর প্রাণ।মৃত শিশুর নাম অভি চাকমা।ঘটনা শনিবার কুমারঘাট থানাধীন কাছাড়িছড়া এলাকায়। রাজ্যে যান দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শনিবার অভার্কার্ট থানাধীন কাছারি ছড়া এলাকায় পথদুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম অভি চাকমা।

ঘটনার বিবরণে জানা যায়,পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অধীনে TR02G-1627 নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়ী গ্রামে পানীয় জল পৌছে দিয়ে ফিরছিলো কুমারঘাটের দিকে।তখনই রাস্তায় থাকা চার বছরের অভি চাকমাকে বোলেরো পিকাপ গাড়ী ধাক্কা দেয় বলে অভিযোগ।গাড়ীর ধাক্কায় থেতলে যায় ছোট্ট অভির মাথা।খবর পেয়ে সেখানে ছুটে যায় শিশুটির মা-বাবা সহ নিকটাত্মীয়রা।ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেন কুমারঘাট দমকল বাহিনীকে।দমকল কর্মীরা তাকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।শিশুর সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা সহ আত্মীয়স্বজন।খবর পেয়ে ছুটে যায় কুমারঘাট থানার পুলিশ।ঘাতক গাড়ীকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।দূর্ঘটনায় ছোট্ট শিশুর এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top