News Flash

  • Home
  • Uncategorized
  • No electricity for the last 5 days : বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় গত ৫ দিন ধরে বিদ্যুৎ নেই
Image

No electricity for the last 5 days : বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় গত ৫ দিন ধরে বিদ্যুৎ নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। বিশালগড়ের ইন্দিরা চৌমুহনী এলাকায় গত ৫ দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুতের দাবিতে স্থানীয় লোকজনরা বিশালগড় ইন্দিরা চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ করেন। একটানা ৫ দিন ধরে বিশালগড় এর ইন্দিরা কলোনির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে বারবার যোগাযোগ করেও ইতিবাচক কোনো সাড়া মিলছে না। টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষজন জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল পর্যন্ত চার্জ করতে পারছেন না এলাকাবাসী। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের।

বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের নামে বেসরকারীকরণ এর মধ্য দিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তোলা হয়েছে বলে বিদ্যুৎ ভোক্তাদের অভিযোগ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করেন। তাদের দাবি বিশালগড় ইন্দিরা চৌমহনীতে বিদ্যুৎ না থাকার কারণে হয়রানির শিকার হতে হচ্ছে এলাকাবাসীর । এ নিয়ে বিশালগড় বক্সনগর জাতীয় সড়ক পথ অবরোধ করে রাখেন এলাকার লোকজন। দীর্ঘক্ষণ অবরোধ চললেও দেখা মেলেনি পুলিশ আধিকারিক থেকে শুরু করে দপ্তরের কর্মকর্তাদের।তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ চালু করতে হবে ।তা না হলে জাতীয় সড়ক অবরোধ চলবে।বিদ্যুৎ নিগমের কর্মকর্তা ও কর্মীদের গাফিলতি ও খামখেয়ালিপনার কারণে বিদ্যুৎ চপলতা দিনের পর দিন বেড়েই চলেছে বলেও এলাকাবাসীর অভিযোগ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top