News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বিরুদ্ধে লড়াইয়ে চ্যাম্পিয়ন হিসেবে সামনে এসেছে হিমাচল : প্রধানমন্ত্রী
Image

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চ্যাম্পিয়ন হিসেবে সামনে এসেছে হিমাচল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমাচল প্রদেশকে “চ্যাম্পিয়ন” আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “হিমাচল প্রদেশে বিভিন্ন ধরনের অসুবিধা ছিল, পাহাড়ি রাজ্য হওয়ায় লজিস্টিক সমস্যা রয়েছে, করোনা-টিকার স্টোরেজ ও ট্রান্সপোর্টেশনেও সমস্যা রয়েছে। কিন্তু জয়রাম ঠাকুরজির সরকার যেমন ব্যবস্থা বিকশিত করেছেন, পরিস্থিতি সামলেছেন, তা প্রশংসনীয়।” মোদী বলেছেন, “১০০ বছরের সবথেকে বড় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে হিমাচল প্রদেশ চ্যাম্পিয়ন হিসেবে সামনে এসেছে। হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য, যেখানে যোগ্য টিকা প্রাপকদের অন্ততপক্ষে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।”

সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হিমাচল প্রদেশের স্বাস্থ্যসেবা কর্মী ও কোভিড টিকা কর্মসূচির সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “শুধুমাত্র একজন প্রধান সেবক হিসেবেই নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে হিমাচল প্রদেশ আমাকে গর্বিত হওয়ার সুযোগ দিয়েছে।” উল্লেখ্য, হিমাচল প্রদেশে ইতিমধ্যেই মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১০০ শতাংশ মানুষ করোনা-টিকার প্রথম ডোজ পেয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top