News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল গঠন নিয়ে সমস্যায় বিসিসিআই ও নির্বাচকরা
Image

টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল গঠন নিয়ে সমস্যায় বিসিসিআই ও নির্বাচকরা

মুম্বই, ৬ সেপ্টেম্বর (হি.স) : ওভাল টেস্ট শেষ হলেই ঘোষণা করা হবে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করবে বিসিসিআই। প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি হলেও চূড়ান্ত ১৫ জনের দল তৈরি করতে গিয়ে রীতিমত হিমসিম খেতে হচ্ছে নির্বাচক ও বিসিসিআই কর্তাদের। কারণ ওপেনিং, মিডল অর্ডার, অলরাউন্ডার থেকে বোলিং সব বিভাগেই এত প্লেয়ার রয়েছে যেই কারণেই সমস্যা পড়তে হচ্ছে বিসিসিআইকে।

বিশ্বকাপের দল নির্বাচনের জন্য ওপেনিংয়ে একাধিক নাম রয়েছে যাদের নিয়ে আলোচনায় বোর্ড কর্তারা। কারণ ওপেনিং হিসেবে রোহিত শর্মা ও কেএল রাহুলের নাম এক প্রকার পাকা। প্রয়োজনে ওপেন করতে পারেন অধিনায়ক বিরাট কোহলিও। কিন্তু এই তিন প্রধান ক্রিকেটারের বাইরেও রয়েছেন অভিজ্ঞ শিখর ধওয়ান ও তরুণ পৃথ্বী শ। তাদের কথাও মাথায় রাখতে হচ্ছে নির্বাচক ও বিসিসিআই কর্তাদের।


মিডল অর্ডার নিয়ে নানা অঙ্ক ঘুরছে ক্রিকেট মহলে। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে আমিরশাহিতে। আইপিএলের বাকি ম্যাচে তিনি টিমে ফিরছেন ধরে নেওয়া যায়। কিন্তু আইপিএলের আগেই যেহেতু টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন ফলে শ্রেয়স কেমন ফর্মে থাকবেন, তা বিবেচনার জায়গা থাকছে না। এছাড়া মিডল অর্ডার সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ঈশান কিষাণদের নিয়ে আলোচনা থাকবে। সূর্য-পন্থের জায়গা একরকম পাকা। মণীশকে নিয়ে চর্চা থাকবে।

অলরাউন্ডার হিসেবে টিমে ঢোকার লড়াইয়ে শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, দীপক চাহারদের মধ্যে। জাদেজা টিমে থাকবেনই। শার্দূল আর দীপকের মধ্যে জোর লড়াই হবে। ইংল্যান্ড সফরে অলরাউন্ডার শার্দূল কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। দীপক চাহারও শ্রীলঙ্কা সফরে ভালো ব্য়াটি-বোলিং করেছেন। একটি ম্যাচ একাই জিতেয়েছেন। ফলে সিদ্ধান্তটা কঠিন হতে চলেছে নির্বাচকদের।


বোলিংয়ে বুমরা, সামি মোটামুটি নিশ্চিত। মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমারদেরও টিমে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। জাডেজাকে বাদ দিলে স্পিনার হিসেবে নিশ্চিত যুজবেন্দ্র চাহাল। রাহুল চাহার, কুলদীপ যাদবদের মধ্যে কেউ একজন সুযোগ পেতে পারেন। ফলে টি২০ বিশ্বকাপের দল নির্বাচনে বসে যুক্তি পাল্টা যুক্তিতে সরগরম হতে চলছে নির্বাচকদের বৈঠক। দল নির্বাচনের আগে কথা বলে হবে কোহলির সঙ্গেও। সম্ভব হলে ভার্চুয়ালি যোগ দিতে পারেন অধিনায়ক। শেষ পর্যন্ত কোন কোন তারকারা দলে সুযোগ পায় সেটাই দেখার।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top