News Flash

  • Home
  • Uncategorized
  • ‘National Teachers Award 2021’ : রাষ্ট্রপতি ৪৪ জন শিক্ষক সম্মানিত ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২১’ -এ
Image

‘National Teachers Award 2021’ : রাষ্ট্রপতি ৪৪ জন শিক্ষক সম্মানিত ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২১’ -এ

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স) : রবিার শিক্ষক দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৪৪ জন শিক্ষককে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২১’ সম্মানিত করলেন। এদিন রাষ্ট্রপতি ভবনে এক ভার্চুয়ালি অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের সহজাত প্রতিভা একত্রিত করার প্রাথমিক দায়িত্ব শিক্ষকদের। একজন ভালো শিক্ষক একজন ব্যক্তিত্ব, সমাজ এবং জাতির গঠন করতে পারেন। ভার্চুয়াল মাধ্যমে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২১ পুরস্কার প্রদানের পর এদিন শিক্ষক দিবস উপলক্ষে তিনি সারা দেশে ৪৪ জন শিক্ষকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।

রাষ্ট্রপতির হাতে সম্মানিতদের মধ্যে রয়েছেন রাজধানী দিল্লির দ্বারকার বালভারতী পাবলিক স্কুলের অধ্যক্ষ সুরুচি গান্ধী এবং রাজকিয়া প্রতিভা বিকাশ বিদ্যালয় রোহিণীর ভাইস প্রিন্সিপাল বিপিন কুমার। করোনা মহামারীর কারণে এই দ্বিতীয়বার ভার্চুয়াল মাধ্যমে জাতীয় শিক্ষক পুরস্কার দেওয়া হল। ৪৪ জন শিক্ষকের মধ্যে ১০ জন শিক্ষিকার অন্তর্ভুক্তিতে বিশেষ আনন্দ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষিকা হিসেবে মহিলাদের ভূমিকা সবসময়ই প্রভাবশালী।
শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে দেখা যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। পাশাপাশি দেশ গঠনের জন্য শিক্ষকদের একাধিক পরামর্শ দিয়ে টুইটারে তিনি লেখেন, “শিক্ষকদের দায়িত্ব তাদের ছাত্রদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ জাগানো। সংবেদনশীল শিক্ষকরা তাদের আচরণ এবং শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত্‍ গঠন করতে পারেন। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীদের সাংবিধানিক মূল্যবোধ এবং নাগরিকদের মৌলিক কর্তব্যের প্রতি আনুগত্য জাগিয়ে তুলতে হবে, দেশের প্রতি ভালোবাসার অনুভূতি জোরদার করতে হবে এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করতে হবে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top