News Flash

  • Home
  • খেলা
  • Infected with corona : ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৪২,৭৬৬ জন, মৃত্যু ৩০৮ জনের
Image

Infected with corona : ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৪২,৭৬৬ জন, মৃত্যু ৩০৮ জনের

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স) : গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৪২ হাজার ৭৬৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৮৫ জন। দেশে ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের মধ্যে কেরলেরই আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার। মৃত্যু হয়েছে ১৪২ জনের।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে বর্তমানে চিকিত্‍সা চলছে ৪ লাখ ১০ হাজার ৪৮ জনের। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৪২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৬৮ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৫২১ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকালই দেওয়া হয়েছে প্রায় ৭২ হাজার টিকা।
এদিন ফের দেশের মোট আক্রান্তের এই সংখ্যার প্রায় ৭০ শতাংশের বেশি কেরলের। সেরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮২ জন। সেরাজ্যে সাপ্তাহিক কারফিউ জারি থাকা সত্ত্বেও সংখ্যাটা উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু হয়েছে ১৪২ জনের। অর্থাৎ মোট মৃত্যুর অর্ধেকের কাছাকাছি কেরলেরই। ঈশ্বরের আপন দেশের এই করোনা গ্রাফ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও বাড়াচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট আপাতত দেশের চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৪৮ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার পাঁচেক বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ২১ লক্ষের বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৩৯ হাজার মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬৮ কোটি ৪৬ লক্ষ মানুষ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top