News Flash

  • Home
  • Uncategorized
  • Nipah virus returned : করোনা কাঁটার মাঝেই নয়া বিপত্তি, নিপা ভাইরাস ফিরল কেরলে
Image

Nipah virus returned : করোনা কাঁটার মাঝেই নয়া বিপত্তি, নিপা ভাইরাস ফিরল কেরলে

তিরুবনন্তপুরম, ৫ সেপ্টেম্বর (হি.স) : কেরলে ফের ফিরল নিপা ভাইরাস। এই ভাইরাসে রবিবার সকালে বারো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার দেহে এই ভাইরাসের খোঁজ মিলেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানান, শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ওই শিশু দেহে নিপা ভাইরাস পাওয়া খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এদিনই কেন্দ্রীয় সরকারের তরফে একটি দল কেরলে পাঠানো হয়েছে।

শিশুটির চিকিত্‍সা হাসপাতালে চলছিল। কেরলের কোজিকোড়ে, মালাপ্পুরমের মতো জেলায় প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন বিনা চিকিত্‍সায়। সেই আতঙ্ক আবারও ফিরে এসেছে। হাসপাতালে নিপা আক্রান্ত শিশুর মৃত্যু ঘিরে তাই নড়েচড়ে বসেছে প্রশাসন। কোভিডের কাঁটার মাঝেই নিপা নিয়ে সাধারণ মানুষকেও সতর্ক করা হচ্ছে। শনিবারই রাতের দিকে এই নিয়ে বৈঠক করে কেরলের স্বাস্থ্য দফতর। সরকারি তরফে জানানো হয়েছে, নিপা রোধের জন্য পরিকল্পনা করা হয়েছে। ২০১৮ সালের অভিজ্ঞতা থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অযথা আতঙ্কের কারণ নেই। সাধারণত বাদুর বা শুয়োর থেকে মানুষের দেহে এই ভাইরাস বাসা বাঁধে। এখনও এর কোনও ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কৃত হয়নি। কেরলে শেষবার নিপা আক্রান্তের খোঁজ মিলেছিল ২০১৯ সালের মার্চ মাসে। একসময় এই রোগের বলি হয়েছেন অনেকে। তাই এবার সরকার সতর্ক হচ্ছে আগে থেকেই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top