News Flash

  • Home
  • Uncategorized
  • জামিন সত্ত্বেও ছয় মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী ত্রিপুরার দুই নাগরিক, সহযোগিতা চেয়ে ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ প্রদ্যুতের
Image

জামিন সত্ত্বেও ছয় মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী ত্রিপুরার দুই নাগরিক, সহযোগিতা চেয়ে ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ প্রদ্যুতের

আগরতলা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : জামিন হওয়া সত্ত্বেও ছয় মাস ধরে বাংলাদেশের জেলে বন্দী ত্রিপুরার দুই নাগরিক। তাঁদের ত্রিপুরায় প্রত্যাবর্তনে ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্বশাসিত জেলা পরিষদের সদস্য তথা তিপরা মথা চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেব্বর্মন। তাঁর কাছ থেকে এ-বিষয়ে জেনে ওই দুই ত্রিপুরার নাগরিকের সম্পুর্ন তথ্য চেয়েছেন ভারতীয় হাই কমিশনার। তাতে ওই দুই ত্রিপুরার নাগরিকের প্রত্যাবর্তনে তিনি সদর্থক ভূমিকা পালন করবেন বলেই মনে হচ্ছে।


আজ প্রদ্যুত কিশোর জানিয়েছেন, খোয়াই জেলায় আশারামবাড়ি বিদ্যাবিল এলাকার দুই বাসিন্দা রাজীব দেব্বর্মা(৩৪) এবং গুরুপদ দেব্বর্মা(৪২) ভুলবসত ইন্দো-বাংলা সীমান্ত ডিঙ্গিয়ে ওপারে চলে গিয়েছিলেন। তাঁদের বিজিবি আটক করে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে। ছয় মাস ধরে তাঁরা বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন। কিন্ত, তাঁদের প্রত্যাবর্তনে কোন উদ্যোগ নেওয়া হয়নি ত্রিপুরা প্রশাসনের তরফে।


তাঁর কথায়, ওই দুই ত্রিপুরার নাগরিককে গত ২৭ ফেব্রুয়ারী বিজিবি আটক করে বাংলাদেশের শ্রীমঙ্গল থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল। ২৮ ফেব্রুয়ারী তাঁদের মৌলভিবাজার আদালতে সোপর্দ করে পুলিশ এবং আদালত তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। কিন্ত, ২ মার্চ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছিল এবং ৩ মার্চ তাঁরা জামিনে মুক্তি পেয়েছিলেন। তা সত্ত্বেও তাঁদের প্রত্যাবর্তন প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। প্রদ্যুত বলেন, ওই দুই ত্রিপুরার নাগরিক জামিনে মুক্তি পেয়েও এখনো তাঁরা বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন।


তাঁর বক্তব্য, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর এক টুইট বার্তায় ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি টুইটে লেখেন, ত্রিপুরার দুই যুবক বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন। দয়া করে তাঁদের পরিবারের ফিরিয়ে দেওয়ার জন্য সহায়তা করুন। প্রদ্যুতের টুইট দেখে ঢাকা স্থিত ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের জেলে বন্দী ত্রিপুরার ওই নাগরিকের বিস্তারিত তথ্য চেয়েছেন। তাতে ধারণা করা হচ্ছে, ওই দুই ত্রিপুরার নাগরিকের প্রত্যাবর্তনে প্রক্রিয়া শুরু হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top